অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কৃষক মিজানুর রহমান মিজান (২০) আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।
সোমবার (০৬ এপ্রিল) দুপুর সোয়া দুইটায় সমস্যা সমাধানে ঘটনাস্থলের পাশে জরুরী ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সভায় দুঃখ প্রকাশের পাশাপাশি গুলি ছোড়ায় জড়িত বিএসএফ সদস্যের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার এবং আর এ ধরণের ফায়ারিংয়ের (গুলির) ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট।
এর আগে এইদিন সকাল সাড়ে ১০টার দিকে বিএসএফের গুলিতে ওই কৃষক আহত হন। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসি ওই সীমান্তের ওপাশ থেকে ভারতীয় কৃষক সহদেব বর্মণকে (৪০) দুটি গরুসহ বাংলাদেশের অভ্যন্তরে ধরে নিয়ে আসে। এতে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। সীমান্তের শূন্যরেখায় অসংখ্য বিএসএফ সদস্য অবস্থান নেয়। সীমান্তের কাছাকাছি এলাকার বসতবাড়ির নারীরা বাড়িঘর ছেড়ে শিশুদের নিয়ে নিরাপদ স্থানে চলে যায়। পরবর্তীতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আহত মিজান গাটিয়ারভিটার গ্রামের ডাঙারবাড়ী এলাকার মফিজুল ইসলামের ছেলে। অন্যদিকে সহদেব বর্মণ ভারতের কোচবিহারের কুচলিবাড়ী থানার ৯৪ ফুলকাডাবরী এলাকার হরেন্দ্র নাথ বর্মণের ছেলে।
বিজিবি, সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানান, ভারতের কোচবিহার রাজ্যের কুচলিবাড়ি থানার ফুলকাডাবরী গ্রামের ডাঙিরটারী সীমান্তের বাংলাদেশ-ভারত প্রধান পিলার ৮২৬ নম্বরের ১ নম্বর উপপিলার-সংলগ্ন শূন্যরেখার অপরদিকে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়ারভিটা গ্রামের ডাঙারবাড়ী এলাকা। এই পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে শূন্যরখোর দুই দিকের নিজেদের জমি চাষাবাদ করেন উভয় দেশের কৃষকেরা। সোমবার সকালে নিজেদের ভুট্টাখেতে পরিচর্যার পাশাপাশি ঘাস আনতে যান মিজান। এ সময় ভারতের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের টহল দলের একজন সদস্য মিজানকে ডেকে একটি ভুট্টার মোচা দেখতে চায়। সে (মিজান) ভুট্টার মোচা দেওয়ার সময় পাশে থাকা অপর একজন বিএসএফ সদস্য তাঁকে লক্ষ্য করে গুলি করেন। এতে মিজানের ডান কাঁধে গুলি লাগে। অল্পের জন্য বেঁচে যাওয়া মিজান হামাগুড়ি দিয়ে ভুট্টাখেত হয়ে আসার সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে রংপুরে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পর এলাকাবাসি উত্তেজিত হয়ে পাশাপাশি এলাকার বাংলাদেশ-ভারত প্রধান পিলার ৮২৮ নম্বরের ৩ থেকে ৪ নম্বর উপপিলার-সংলগ্ন শূন্যরেখার জমি চাষাবাদ করতে থাকা ভারতীয় কৃষক সহদেব বর্মণকে দুইটি গরুসহ বাংলাদেশের ভেতরে ধরে নিয়ে আসে। এ ঘটনার পরপরই শূন্যরেখার প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে অসংখ্য বিএসএফের সদস্য অস্ত্র হাতে অবস্থান নেন। এতে সীমান্তে আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১-এর (তিস্তা-২) ধবলসুতি ক্যাম্পের নায়েব সুবেদার বাদশা মিয়া বিএসএফের ওই ক্যাম্পের কমান্ডারের সাথে যোগাযোগ করেন। পরে দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮২৭ নম্বরের উপপিলার ৫ হতে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাটিয়ারভিটা এলাকায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২০ মিনিট স্থায়ী বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির ৬১-এর (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম। অপরদিকে ভারতের পক্ষে ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুনীল কুমার। বৈঠক শেষে ভারতীয় কৃষক সহদেব বর্মণকে দুটি গরুসহ বিএসএফের নিকট হস্তান্তর করা হয়। সভায় দুঃখ প্রকাশের পাশাপাশি গুলি ছোড়ায় জড়িত বিএসএফ সদস্যের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার এবং আর এ ধরণের ফায়ারিংয়ের (গুলির) ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট।
বিজিবির ৬১-এর (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘পতাকা বৈঠকে বিজিবি গুলি ছোড়ার প্রতিবাদ জানালে বিএসএফ দুঃখ প্রকাশ করে আর এ ধরণের ঘটনা ঘটবেনা ও নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানায়। ভারতীয় কৃষককে গরুসহ বিএসফের নিকট দেওয়া হয়েছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক

আপডেট টাইম : ০১:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬