পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান

পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আলী হোসেনের (৩৮) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। ভারতের মাথাভাঙা থানা-পুলিশ মাথাভাঙা মহকুমা হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন করে। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষের ও বিএসএফের আনুষ্ঠানিকতা শেষে মঙলবার (৮ এপ্রিল) রাত ৯ টায় গুলিতে নিহতের ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দেয়। মঙলবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ২০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে নিহত হয় ওই যুবক। স্থানীয় বাসিন্দা, সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার সাতগ্রাম সীমান্তের বিপরীতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের পানিয়ারটারী সীমান্ত এলাকা। এ সীমান্তের প্রধান পিলার ৮৭৪-এর ৫ নম্বর উপপিলারসংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশের সাত থেকে আটজন গরু পারাপারকারীরা ভারতের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় ফালাকাটা বিএসএফ সেক্টরের ১৫৬ ব্যাটালিয়নের সাতমাথা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন। পরে তাঁর মরদেহ বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। নিহত আলী হোসেন জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের পানিয়ারটারী এলাকার আব্দুল গফুরের ছেলে। তাঁর স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে। গুলির ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২) ধবলগুড়ি ক্যাম্পের টহল দল সীমান্তে গিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানায়। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় সীমান্তের প্রধান পিলার ৮৭৫-এর ১ নম্বর উপপিলারের কাছে প্রায় ২০ মিনিটব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে ফালাকাটা বিএসএফ সেক্টরের ১৫৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সৌরভ ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম। বিজিবি জানায়, বৈঠকে সীমান্তে গুলি চালিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়। বিএসএফ দাবি করে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতের ভেতরে ঢুকে তাদের সদস্যদের আঘাত করলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়। অনাকাঙ্খিত এ মৃত্যুর ঘটনায় বিএসএফ কমান্ড্যান্ট দুঃখ প্রকাশ করেন। লাশের ময়না তদন্ত শেষে ফেরত দেওয়ার কথা জানায় বিএসএফ। সে অনুযায়ী এইদিন রাত নটায় বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬৮-এর ৩ নম্বর উপপিলারের ভারতের বালারহাট এলাকা ও অপরপাশে বাংলাদেশের পাটগ্রাম উপজেলার জগতবেড় ও জোংড়া ইউনিয়নের মোহাম্মদপুর ককোয়াবাড়ী সীমান্ত এলাকা দিয়ে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- নাজির গুমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নুরুল ইসলাম, ধবলগুড়ি বিজিবি ক্যাম্পের কমান্ডার আমিরুল ইসলাম, পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রওশন মিয়া, নিহত যুবকের বড়ভাই আব্দুল মালেক, ভাতিজা হামিদুল ইসলাম এবং ভারতের শ্রীমুখ বিএসএফ ক্যাম্পের কমান্ডার রাজেশ কুমার ইয়াদভ, ইন্সপেক্টর অরুণ কুমার, বিরেন্দার সিং, এম ইসলাম, ভিজিত কুমার ও অদিত্য শিরা এবং মাথাভাঙা থানার ইন্সপেক্টর শুভজিৎ চন্দ্র প্রমুখ। রাতই মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবির ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘বিএসএফের গুলিতে নিহতের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে প্রতিবাদ জানিয়েছি। তাঁরা (বিএসএফ) দুঃখ প্রকাশ করেছে। সেক্টর ও রিজিয়ন সদর দপ্তর পক্ষ থেকেও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের লাশ রাতে ফেরত দিয়েছে বিএসএফ।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ

পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ

আপডেট টাইম : ০৩:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬