অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল Logo জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র নতুন কমিটি ইশরাক সভাপতি,রিয়েল সহ সভাপতি এবং ড. মন্টি কে সাধারণ সম্পাদক Logo মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার-এর আমলনামায় যা আছে Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: থানায় জিডি Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: থানায় জিডি 

মাদক ব্যবসার প্রতিবাদ করায় নারীকে পিটিয়ে আহত অভিযোগ

লালমনিরহাট (প্রতিনিধি)
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দক্ষিন শিবেরকুটি এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে একই এলাকার বাসিন্দা রশিদা বেগম (৩৮) ও তার পরিবারকে। রশিদা ওই এলাকায় জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। এঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।
এজাহার সুত্রে জানায়ায়, এলাকায় দীর্ঘদিন থেকে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি করে আসছে একই এলাকার শওকাত আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম। ভুক্তভোগী রশিদা বেগম মাদক ব্যবসার প্রতিবাদ করায় অভিযুক্ত শফিকুল ও তার লোকজন রোববার (১৯এপ্রিল) সকালে লাঠি সোঠা নিয়ে রশিদার বাড়ি সংলগ্ন দোকানে হামলা চালায়। এসময় রশিদা বেগমকে চুলের মুঠি ধরে টেনে হেঁছড়ে দোকান থেকে বের করে এনে পিটেয়ে আহত করে। হামলার সময় তারা দোকানের মালামাল ও নগদ অর্থ লুট করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। আহত অবস্থায় প্রত্যক্ষদর্শী এলাকাবাসী রশিদাকে উদ্ধার করে সদর হাসপাতলে ভর্তি করে। পরে ঘটনারদিন রাতেই মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম, একই এলাকার শওকত আলীর ছেলে নজরুল ইসলাম (৩৭), শফিকুল ইসলামের স্ত্রী আর্জিনা বেগম (২৩) রফিকুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগমের (২৫) নাম উল্লেখ করে সদর থানায় লিখিত অভিযোগ দেন রশিদা বেগম। এদিকে থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ওই রাতেই রশিদা বেগম ও তাদের পরিবারের লোকজনের নামে থানায় পাল্টা লিখিত অভিযোগ দেয়। এদিকে সোমবার (২০এপ্রিল) দুপুরে সদর থানা পুলিশ রহস্যজনক কারনে ভুক্তভোগী রশিদা বেগমের অভিযোগ তদন্ত না করে মাদক ব্যবসায়ী শফিকুলের অভিযোগ তদন্তে আসেন। এসময় পুলিশ এসে রশিদার বাড়ি ঘর তল্লাশি করে কিছু না পেয়ে চলে যায়। তল্লাশির সময় ভয়ে কোন লোকজন বাড়িতে ছিলেন না। পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন রশিদার পরিবার।

মুঠোফোনে ভুক্তভোগী রশিদা বেগম জানান, গ্রামে প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে শফিকুল ও তার লোকজন আমাকে লাঠি দিয়ে পিটিয়ে শরিরের বিভিন্ন স্থানে জখম করেছে। তারা আমার দোকাদের মালামাল ও টাকা পয়সা লুট করেছে। আমি বিচারের জন্য থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ আমার অভিযোগ আমলে না নিয়ে মাদক ব্যবসায়ীর অভিযোগে আমাকে হয়রানি করছে। পুলিশের ভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি।
এঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলামের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
তবে সদর থানার ওসি সাদ আহমেদ জানান, ওই ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। কাউকে হয়রানি করা হচ্ছে না। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা

মাদক ব্যবসার প্রতিবাদ করায় নারীকে পিটিয়ে আহত অভিযোগ

আপডেট টাইম : ১২:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬