
নিজস্ব সংবাদদাতা
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতা ও ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের লালমনিরহাট সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ ঠেকাতে জেলার পাঁচটি উপজেলার সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও বিশেষ টহল জোরদার কpanchagarআজ শনিবার (৯ মে) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’-এর আশঙ্কা দেখা দিয়েছে। এই ঝুঁকি মোকাবিলায় ১৫ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিশেষ করে মাদক পাচার, গরু চোরাচালান ও মানবপাচারের মতো সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সদস্যরা দিনরাত কাজ করছেন। সীমান্তের সংবেদনশীল ও দুর্গম পয়েন্টগুলোতে জনবল বৃদ্ধি করে বিজিবিকে সর্বদা সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, বিজিবি সদর দপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে তারা সর্বদা তৎপর রয়েছেন।
তিনি আরও বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কোনো প্রকার শিথিলতা দেখাচ্ছি না। অনুপ্রবেশ ঠেকাতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছি এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি আরও জোরালো করা হয়েছে।
মো:রশিদুল ইসলাম 














