অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস Logo আমি বেঁচে থাকতে রূপগঞ্জের মানুষকে উচ্ছেদ করার কোনো অপচেষ্টা সফল হতে দেব না।’: দিপু ভূইয়া

ঈদে আসছে রঞ্জন চৌধুরী ও রীতিশা’র দ্বৈত রোমান্টিক গান।

বিনোদন রিপোর্ট : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এবং বাংলা ছায়াছবির বহু জনপ্রিয় ও আধুনিক গানের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত প্রবাল চৌধুরীর দুই প্রজন্ম এবার রোমান্টিক দ্বৈত গান নিয়ে হাজির হচ্ছেন আসন্ন ঈদ উল আযহা’য়।

“বলে দিতে পারো” শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী প্রবাল চৌধুরীর কনিষ্ঠ পুত্র রঞ্জন চৌধুরী এবং জ্যেষ্ঠ পুত্র তাপস চৌধুরীর কন্যা রীতিশা চৌধুরী পুনম। রঞ্জন চৌধুরী যিনি দেশের টেবিল টেনিসে ৫ বারের জাতীয় চ্যাম্পিয়ন এবং মানস নামে সুপরিচিত। পেশায় তিনি একজন দন্ত চিকিৎসক ও বটে। রঞ্জনের একক এ্যালবাম রয়েছে ৪টি এবং দ্বৈত ও মিশ্র এ্যালবাম রয়েছে প্রায় ২৫টি। প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলীর সুরে বাংলা ছবিতে প্লে-ব্যাকের মাধ্যমে রঞ্জনের সংগীতে পথচলা শুরু হয় ২০০১ সালে। রঞ্জন ইতিমধ্যে তার সুর এবং গায়কী দিয়ে অজস্র শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার তারই সুরে ও সৌগত রানা কবিয়াল এর কথায় এবং সব্যসাচী রনি’র সংগীতায়োজনে রঞ্জন রোমান্টিক গানটিতে কণ্ঠ দিয়েছেন সন্তানতুল্য রীতিশা চৌধুরী পুনমের সাথে।

গানটির ব্যাপারে রঞ্জন বলেন, “পুনম খুব প্রতিভাবান এবং মেলোডি কণ্ঠের অধিকারী। আমার মনে হয়েছে এই গানটি ও ভালো গাইতে পারবে, যার কারণেই ওকে আমি প্রায় ২ মাস ধরে গানটির প্রতিটি লাইন শিখিয়েছি। শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস। আমার সন্তানের সাথে গাইতে পেরে আমি নিজেও অনেক উচ্ছ্বসিত”। গানটি ঈদ উল আযহা উপলক্ষে “Ranjan Chowdhury” র Facebook page এবং YouTube channel এ প্রকাশিত হবে। গানটি চট্টগ্রামের K.S digital studio তে রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, রঞ্জন চৌধুরীর পিসি শিল্পী উমা খান জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং কল্যাণী ঘোষ সংগীতে একুশে পদক প্রাপ্ত।

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

ঈদে আসছে রঞ্জন চৌধুরী ও রীতিশা’র দ্বৈত রোমান্টিক গান।

আপডেট টাইম : ১১:৫২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬