অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময় Logo পাটগ্রামে খাসজমি বন্দোবস্তে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ১২:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৯৭ বার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচটি ভারতীয় গরু, একটি মোটরসাইকেল ও একটি টাটা পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে ৬১ বিজিবি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ঝালংগী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেংকান্দা-কাউয়ামারী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় পাঁচটি ভারতীয় গরু ও একটি টাটা পিকআপ আটক করা হয়।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) ধবলসূতি বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় মোটরসাইকেল (Honda Livo 110cc) আটক করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ভারতীয় মোটরসাইকেল, গরু ও টাটা পিকআপের সর্বমোট সিজার মূল্য ২০ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক

আপডেট টাইম : ১২:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬