অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি Logo ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে বহিষ্কার Logo বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্য আটক Logo ঢাকায় বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় কসমেটিকস ও দুই বাইসাইকেল আটক Logo বিআরটিএ সহকারী পরিচালক হতে উপ পরিচালকের পদোন্নতি তালিকায় দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসরের নাম Logo অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা Logo গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ০৯:১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৭১ বার

নিজস্ব সংবাদদাতা

‎‘বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো’—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট সদর উপজেলার কাশিপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

‎বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন সবুজ সেবা’র প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম, আজহারুল ইসলাম, ইউসুফ আহমেদ রোকন, রমজান আলী, আতিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য। এছাড়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রত্যেককে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

Tag :

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট টাইম : ০৯:১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬