পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধা সীমান্তে বিএসএফের সদস্যের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি উদ্ধার Logo পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক Logo গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আপস করেননি আবদুস শহিদ: স্মরণসভায় সাংবাদিক নেতৃবৃন্দ Logo জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময় দিলো বিআরটিএ Logo লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রেপ্তার Logo রেজিস্ট্রেশন সেক্টরের ‘ডন’ মাইকেল ও স্ত্রী জান্নাত নীলার বিরুদ্ধে শত কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, বাবা-মায়ের ৫ বছর করে কারাদণ্ড Logo পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শিশু হত্যাকারীর শাস্তি নিশ্চিত করতে হবে, যা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে: নন্দিনীর বাড়িতে ত্রাণমন্ত্রী দুলু

মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামের নির্মম হত্যাকাণ্ডের শিকার সাত বছরের শিশু নন্দিনীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকায় নন্দিনীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এ সময় ত্রাণমন্ত্রী বলেন, “নন্দিনীর হত্যাকাণ্ড একটি নির্মম, নৃশংস ও বর্বরোচিত ঘটনা। এ ধরনের হত্যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। সরকারের পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি।”
তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং সে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে। তদন্তের বাকি কার্যক্রম ও পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর দ্রুত চার্জশিট দাখিল করা হবে এবং বিচার কার্যক্রম দ্রুত সম্পন্নের উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, “যারা একটি নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারে তারা মানুষ নয়, নরপিশাচ। তাদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”
সম্প্রতি ঘটনাকে কেন্দ্র করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রশাসন শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছিল। কিন্তু ফেরার পথে প্রশাসনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। যারা আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করতে চায় এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারকে দুর্বল করার অপচেষ্টা চালায়, তাদের সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় ইতোমধ্যে দুটি মামলা দায়ের হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের সদস্যের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি উদ্ধার

শিশু হত্যাকারীর শাস্তি নিশ্চিত করতে হবে, যা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে: নন্দিনীর বাড়িতে ত্রাণমন্ত্রী দুলু

আপডেট টাইম : ০৫:৩৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬