পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo দুর্গাপূজায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই Logo তদন্তে অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল: রোকন উদ্দিন বাবুল Logo মাটির ব্যাংকে জমছে টাকা, সমৃদ্ধ হচ্ছে গ্রামের পাঠাগার Logo আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, আহত ১২ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা Logo আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা Logo আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত

নিখোঁজের ২০ দিনেও খোঁজ মেলেনি পাটগ্রামের কিশোর লিমনের

নিজস্ব সংবাদদাতা

ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হওয়া লালমনিরহাটের পাটগ্রামের কিশোর লিমন (১৩)-এর ২০ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
নিখোঁজ লিমন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবের ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাদিন্দা মো. খলিল উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কোরবানির ঈদের ছুটি শেষে গত ১৩ জুন বাবার সঙ্গে গ্রামের বাড়ি থেকে ঢাকার কামরাঙ্গীরচরে নানার বাসায় আসে লিমন। ওই রাতেই একটি এমব্রয়ডারি কারখানায় কাজ দেখতে গেলেও মেশিনের শব্দ পছন্দ না হওয়ায় সে বাসায় ফিরে আসে। পরদিন ১৪ জুন সকাল ৭টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে আর ফিরে আসেনি।
লিমনের নানা খতিবুর রহমান জানান, লিমন প্রায় ছয় মাস ধরে ঢাকার সানরাইজ এলাকার একটি থ্রি-পিস কারখানায় সেলাইয়ের কাজ করত। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর আবার ঢাকায় ফিরে এলেও আগের কর্মস্থলে যোগ না দিয়ে তাদের বাসায় অবস্থান করছিল। নতুন কারখানার পরিবেশ ভালো না লাগায় সে সেখান থেকে চলে আসে। পরদিন সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকেই সে নিখোঁজ।
লিমনের মামা দিপু ইসলাম বলেন, “নিখোঁজের ২০ দিন পেরিয়ে গেলেও এখনো লিমনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।”
এ ঘটনায় লিমনের বাবা কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিখোঁজ কিশোর লিমনের সন্ধানে পুলিশ কাজ করছে এবং তাকে উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

নিখোঁজের ২০ দিনেও খোঁজ মেলেনি পাটগ্রামের কিশোর লিমনের

আপডেট টাইম : ১২:২৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬