অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বুড়িমারীতে স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন Logo লালমনিরহাটে সাংবাদিকের উপর বিএনপি নেতারা হামলা, হত্যার হুমকি Logo হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার,কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার Logo পরীক্ষা ছাড়াই ভোলা বিআরটিএতে ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

বুড়িমারীতে স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা

দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর নতুন আউটলেট পাটগ্রামের বুড়িমারীতে উদ্বোধন করা হয়েছে। এটি স্বপ্নের ১ হাজারতম আউটলেট হিসেবে নতুন যাত্রা শুরু করেছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বুড়িমারী মসজিদ রোডে এসিআই লিমিটেডের ব্র্যান্ড ‘স্বপ্ন’-এর এই আউটলেটের উদ্বোধন করা হয়।

নতুন শাখার উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য মাসব্যাপী আকর্ষণীয় অফারের পাশাপাশি হোম ডেলিভারি সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের স্বপ্ন অপারেশনস বিভাগের রংপুর জোনাল ম্যানেজার নিয়াজ মাহবুব, ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য ও বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জাকির সাদেক সওদাগর (লিটন), বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ, বুড়িমারী ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হক, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতি রাশেদ মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন এই আউটলেট চালুর ফলে বুড়িমারীর স্থানীয় ক্রেতাদের জন্য দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় আরও আধুনিক ও সহজ সুবিধা তৈরি হলো।

Tag :
জনপ্রিয় সংবাদ

বুড়িমারীতে স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন

বুড়িমারীতে স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন

আপডেট টাইম : ০১:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬