অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কাউয়ামারী আপ্তার উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি সোহরাব হোসেন প্রধান।

দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি শিক্ষার পরিবেশ, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সফিয়ার রহমান, পাটগ্রাম উপজেলা বিএনপির কৃষকদলের সাধারণ সম্পাদক হাফিজার রহমান প্রধান, পাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. তোবারক হোসেন প্রধান, কাউয়ামারী আপ্তার উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ চন্দ্র ভৌমিক, কাউয়ামারী শিশু নিকেতনের অধ্যক্ষ মো. আশরাফুল আলম, বিদ্যালয়ের জমিদাতা আব্দুল জলিল প্রধান ও ডোনার ওয়ালিয়ার রহমান প্রধানসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় নবনির্বাচিত এডহক সভাপতি সোহরাব হোসেন প্রধান বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয়দের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে তিনি দায়িত্বশীল ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি

আপডেট টাইম : ০৬:০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬