অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

নিজস্ব সংবাদদাতা :

আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরাসরি পরিদর্শন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেবডাঙ্গা স্টেডিয়াম মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উপজেলা ও পৌরসভা পর্যায়ের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ত্রাণমন্ত্রী বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এ আন্দোলনের মাধ্যমে লালমনিরহাট জেলাকে মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় লালমনিরহাটকে সারা দেশের জন্য একটি রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, জেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষক, ইমাম, শিক্ষার্থী, সাংবাদিক, খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মীরা যুক্ত রয়েছেন।

আসাদুল হাবিব দুলু বলেন, গত ৪ জুলাই রাষ্ট্রপতি এই নবযাত্রার উদ্বোধন করেন। চার মাসের মাথায় প্রধানমন্ত্রী নিজে লালমনিরহাটে এসে কর্মসূচির বাস্তবায়ন দেখবেন। এ কর্মসূচি নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী, যা দেশের অন্যান্য জেলার সংসদ সদস্যদের দেখানো হবে।

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এ আন্দোলনের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশ-বিদেশে আলোচনা তৈরি হয়েছে। চীন, নেদারল্যান্ডস ও ভারত যৌথভাবে এ অঞ্চলে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। ২০২৭ সালে আনুষ্ঠানিকভাবে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক অবক্ষয় রোধ ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী স্বেচ্ছাসেবীদের উদ্দেশে বলেন, শুধু বড় ভবন বা শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করলেই শিক্ষার উদ্দেশ্য পূরণ হয় না। শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও চরিত্র গঠনের বিষয়টিও নিশ্চিত করতে হবে। সমাজ পুনর্গঠনে স্বেচ্ছাসেবীদের আদর্শ ও নীতিবোধ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ ফারজানা আখতার।

সভায় পাটগ্রাম উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮১টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। তাঁদের বিভিন্ন দিকনির্দেশনা দেন ত্রাণমন্ত্রী।

Tag :

ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

আপডেট টাইম : ০৬:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬