
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারস এসোসিয়েশনের (বামা) ক’জন নেতার বিরুদ্ধে বিগত দিনে সংগঠনের সদস্যদের জমানো অর্থ লুটপাটের অভিযোগ উঠে এবং তদন্ত টীম গঠন হলেও কোনো ধরনের তদন্ত ছাড়াই অভিযুক্তরা থাকেন বহাল তবিয়তে। ফলে যারাই এই সংগঠনের নতুন করে দায়িত্বে আসেন, তারাই সংগঠনের অর্থ লুটপাট শুরু করেন। ভুক্তভোগী সদস্যদের তথ্য মতে, বিগত দিনে বামা’র সাবেক সভাপতি হাকীম ইউছুফ হারুন ভুইয়া বটগাছ হিসেবে দায়িত্ব পালন করলেও অন্য ক্ষমতাবান সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান স্বঘোষিত ভাবে বিপিসি প্রোগ্রাম করায় প্রভাবশালী সদস্যরা ভিন্নমত পোষণ করেন এবং কোনো প্রোগ্রামে তাদের উপস্থিতি ছিলনা। তিনি নয়ছয় করে বিপিসির প্রোগ্রামের অর্থ খরচের হিসেব দিলেও তা ছিল অনেকটাই গড়মিল। তার বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ ওঠায় বিতর্ক কম হয়নি। এতে সদস্যদের মাঝে সন্দেহ বাড়তেই থাকে। ফলে অন্যান্য সদস্যরা এই নিয়ে কোনো মন্তব্য করতে ইচ্ছুক নয়। তারপরও সংগঠনের স্বার্থে নির্বাচনের সময় দুই গ্রুপের মধ্য সন্ধিচুক্তির মাধ্যমে সংগঠনের ইজ্জত বাচিঁয়ে রাখে। ইতিমধ্যে নির্বাচনের পর আরেক গ্রুপ দায়িত্ব পেলেও সভাপতির কায়কারবার অকার্যকর হওয়ায় সাধারণ সম্পাদক একরামুল হক যা ইচ্ছে তাই করছেন বলে অনেকেই মৌখিকভাবে অভিযোগ করছেন। কারণ বছরান্তে বিপিসির একটা সন্তোষজনক প্রোগ্রাম করার যোগ্যতা তাদের হয়নি। তবে ক’জন ভুক্তভোগীর অভিযোগ চমকে যাবার মতো। সংগঠনের সাধারণ সম্পাদক একরামুল হক এর বিরুদ্ধে একক ক্ষমতাবলে বিভিন্ন প্রোগ্রামের কথা বলে এবং নতুন সদস্য করার নামে অর্থ হাতিয়ে নেয়ার সত্যতা পাওয়া গেছে। সাভারের এক কোম্পানী মালিককে ফাঁদে ফেলে সদস্যপদ দেয়ার নামে বিকাশে আগষ্ট-২০২৫ইং ৫ হাজার, কক্সবাজারে প্রোগ্রাম করার নামে দুই দফায় ফেব্রুয়ারী-২০২৬ইং ১২ হাজার এবং সেপ্টেম্বর-২০২৬ইং তারিখে ১৫ হাজার ৩শত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এই ব্যবসায়ী তার কথামতো টাকা দিলেও ব্যবসায়ীক স্বার্থে একরামুল হক বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এতে ভুক্তভোগী অযথা হয়রানির শিকার হয়ে ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বগুড়ার এক কোম্পানীর মালিক ও ভেজাল ব্যবসায়ী আরিফ উদ্দিনকে সদস্যপদ দেয়ার নামে অর্থ নেয়ার অভিযোগ ছাড়াও তথাকথিত কিছু মালিকদের সদস্য করার নামে নিরব চাঁদাবাজী চলমান। এমনকি, মালিকানা পরিবর্তনের নামে নবশক্তি আয়ুর মালিক নজরুলের কাছ থেকেও সদস্য করার নামে অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে সিনিয়র বেশক’জন নেতা ভিন্নমত পোষণ করলেও তিনি একক ক্ষমতাবলে সবই করে যাচ্ছেন। এতে কি সংগঠনের সুনাম নষ্ট হচ্ছেনা। প্রশ্ন হলো এক বছরে যাদের একটি বিপিসি প্রোগ্রাম করার ক্ষমতা হয়নি, তারা নতুন সদস্যপদ দেয়ার নামে চাঁদাবাজী করেন কিভাবে। যদি এধরণের কার্যকলাপ চলমান থাকে। তাহলে ভেজাল ব্যবসায়ীরা এই সংগঠনের নেতা হবে। আর সচেতন সদস্যরা হবেন অবহেলিত এবং নিরব দর্শক। সেহেতু সংগঠনের স্বার্থে এবিষয়ে প্রভাবশালী সদস্যদের উদ্যোগ নেয়া উচিৎ।
বাংলার খবর ডেস্ক : 












