পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পঞ্চগড়ে জামায়াতের ১১ নেতাকর্মী আটক

বাংলার খবর২৪.কম পঞ্চগড়: পঞ্চগড় জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিনে বৃহস্পতিবার নাশকতা চেষ্টার অভিযোগে ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

তাদের মধ্যে পঞ্চগড় সদর থানা পুলিশ সাতজন, তেঁতুলিয়া থানা পুলিশ একজন, বোদা থানা পুলিশ একজন, আটোয়ারী থানা পুলিশ একজন ও দেবীগঞ্জ থানা পুলিশ একজনকে আটক করে।

তারা হলেন- পঞ্চগড় জেলা শাখার স্কুল ও বিতর্ক বিষয়ক সভাপতি মো. মিজানুর রহমান (২৬), বোদা উপজেলার বেংহাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিপন (২৪), পঞ্চগড় সদর উপজেলার তুলারডাঙ্গা এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মোকলেছার রহমান (৩৫), একই গ্রামের জয়নুদ্দিনের ছেলে আজাহার আলী (৫০), রজনগর গ্রামের আসলাম আলীর ছেলে আতিক রহমান (৩০), পঞ্চগড় শহরের ডোকরোপাড়া গ্রামের মইজউদ্দীনের ছেলে লাবু হোসেন সাগর (২৮), পঞ্চগড় সরকারি টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক আবু তাহের (৪২)।

এ ছাড়া বোদা থানা পুলিশ উপজেলার জায়গীরপাড়া গ্রামের করিম উদ্দীনের ছেলে ফরহাদ আলী (৩২), তেঁতুলিয়া থানা পুলিশ মাঝিপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে বাদশা (৩৫), দেবীগঞ্জ থানা পুলিশ ভাউলাগঞ্জ এলাকার সোবহান আলীর ছেলে ইউনুস আলী (৩৫) ও আটোয়ারী থানা পুলিশ পানপাড়া গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলামকে (৩৬) আটক করে।

জেলা পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পঞ্চগড়ে জামায়াতের ১১ নেতাকর্মী আটক

আপডেট টাইম : ০২:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০১৪