অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাবার হাতে ঝরে গেলো নিষ্পাপ প্রাণ

বাংলার খবর২৪.কম index_56566 : হাবিবা আক্তার হাসি নামের ৩৬ দিন বয়সী নিষ্পাপ এক কন্যাশিশুকে পাষণ্ড পিতা নিজ বাড়িতে বিছানায় আছাড় দিয়ে নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববারের এ ঘটনায় ঘাতক পিতা হাসিবুল ইসলামসহ জড়িতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহত শিশুর মামা আব্দুল মালেক বাদী হয়ে এ মামলার অভিযোগ দাখিল করেছেন।

জানা গেছে, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কিসামতনিজ্জমা এলাকার আব্দুল কাদেরের ছেলে হাসিবুল তার স্ত্রী সেলিনাকে (২০) বেদম মারধরের এক পর্যায়ে অবুঝ কন্যা শিশু হাসিকে ও বিছানায় আছাড় মারে। এতে হাসির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার মা ও মেয়েকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসির মৃত্যু হয়। তবে হাসিবুলের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি।

মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী হাসিবুল ইসলাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেলিনার (২০) সঙ্গে অবৈধভাবে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। সেলিনা পাঁচ মাস অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এক পর্যায়ে উভয়ের পরিবারের মধ্যে সমঝোতা হলে এলাকাবাসী বিয়ে দেয়। বিয়ের কিছুদিন পর সেলিনা বাবার বাড়িতে বেড়াতে গেলে সেখানেই গত ২৮ সেপ্টেম্বর হাবিবা আক্তার হাসির জন্ম হয়।

পাটগ্রাম হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার প্রণব কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে আছাড় মারার কারণে মাথায় ও বুকে আঘাত পায়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। থানায় খবর দিলে পুলিশ লাশ নিয়ে যায়।

পাটগ্রাম থানার ওসি আমিরুজ্জামান বলেন, ঘটনায় হাসির বাবা হাসিবুল ইসলামকে প্রধান আসামি করে সেলিনার বড়ভাই আব্দুল মালেক বাদী হয়ে হত্যা মামলার এজাহার দাখিল করেছেন। মামলা নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাবার হাতে ঝরে গেলো নিষ্পাপ প্রাণ

আপডেট টাইম : ০১:৪৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০১৪