
বাংলার খবর২৪.কম :
বগুড়ার আদমদীঘিতে আওয়ামীলীগ-জামায়াতের মধ্যে সংঘর্ষের পর পুলিশ অভিযান শুরু করেছে। এ পর্যন্ত সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারীসহ জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ১০ টার দিকে জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সকালে সংঘর্ষের পরপরই পুলিশ জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযান শুরু করে। অভিযানে আদমদীঘি সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ইদ্রিস আলী, জামায়াত নেতা ফরিদুল ইসলাম দুলু, জামায়াত কর্মী মিজানুর রহমান ও আব্দুল হান্নান এবং শিবির কর্মী আজিজুল খান ও আবু সাঈদকে আটক করা হয়েছে। এদের মধ্যে মিজানুর ও ফরিদুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়।
আদমদীঘি থানার ওসি মোসলেম উদ্দিন জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তাদের আটক করা হয়েছে। তবে আটকের অভিযান অব্যাহত আছে।
বাংলার খবর ডেস্ক : 















