পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মদের দোকানে হামলার প্রতিবাদে সৈনিক লীগের থানা ঘেরাও

বাংলার খবর২৪.কমindex_56809: চাঁদার দাবিতে যশোর শহরের মাড়ুয়া মন্দির এলাকার একটি মদের দোকানে হামলা করেছে সন্ত্রাসীরা।

হামলার প্রতিবাদে দোকানের মালিক বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর শহর শাখার সভাপতি মাহমুদুল হাসান ও তার লোকজন কোতয়ালি থানা ঘেরাও করেছে।

মাহমুদুল হাসান অভিযোগ করেছেন, মাড়ুয়া মন্দির এলাকায় তার একটি দোকান ঘর আছে। ওই দোকানে শহরের ইয়াকুব কবীরের লাইসেন্সের মাধ্যমে অ্যালকোহল বিক্রি হয়। রিপন চৌধুরী নামে এক সন্ত্রাসী মঙ্গলবার বেলা ১১টার দিকে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে দোকান কর্মচারী শফি, সুলতান, আব্দুর রাজ্জাককে মারধর করে। পরে মাহমুদুল হাসানের নিরালাপট্টিস্থ বাড়িতে গিয়ে হামলা চালিয়ে জানালার গ্লাস ভাঙচুর করে। একই সাথে দু’রাউন্ড গুলি ছোঁড়ে।

পরে দোকানের অন্যান্য কর্মচারী ও সৈনিক লীগের কর্মীরা ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের আটকের দাবিতে কোতয়ালি থানা ঘেরাও করে।

তিনি আরো বলেন, ইতিপূর্বে রিপন চৌধুরী ওই এলাকায় চাঁদার দাবিতে একাধিকবার হামলা চালিয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় বহু মামলা আছে।

এ বিষয়ে কোতয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই জহুরুল হক জানিয়েছেন, মাড়ুয়া মন্দির সংলগ্ন এলাকার একটি দোকানে হামলা ও মারপিট করার অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মদের দোকানে হামলার প্রতিবাদে সৈনিক লীগের থানা ঘেরাও

আপডেট টাইম : ০৬:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০১৪