অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পদ্মায় লঞ্চ ডুবিঃ ১২৯ যাত্রীর মৃত্যুর আশঙ্কা

বাংলার খবর২৪.কম:500x350_2519079602b958e73e9e1b5b7f23de2f_86943_1মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান এখনও সনাক্ত করা যায় নি। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলছেন, নিখোঁজ ১২৯ জন যাত্রীর কেউই বেঁচে নেই বলে তিনি আশংকা করছেন।

সোমবার পর্যন্ত ১৫০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। মঙ্গলবার দুপুর পর্যন্ত লাশ কিংবা জীবিত আর কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান মন্ত্রী শাজাহান খান।
উদ্ধারকার্মী জাহাজ রুস্তম ও নির্ভীকের সঙ্গে যোগ দিতে চট্টগ্রাম থেকে রওনা হয়েছে কান্ডারি-২। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দর থেকে রওয়ানা হওয়ার তিন ঘণ্টা পর বন্দরে ফিরে গেছে ‘জরিপ-১০’ জাহাজ।
কান্ডারি-২ বুধবার দুপুরে মাওয়া পৌঁছার কথা রয়েছে। সেটি এলে উদ্ধার তৎপরতা আরো গতি পাবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।

এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানে ভাগনি মাদারীপুর শিবচরের হীরা আক্তার (২০), ফরিদপুরের ভাঙ্গার আবদুল আজিজ (৪৫), একই এলাকার কমল মন্ডল (২২), মাদারীপুরের বাতেন আলী (৪৫) ও মাদারীপুরের শিবচরের গার্মেন্টসকর্মী আনোয়ার হোসেন (২৫)।

নৌ পরিবহনমন্ত্রী বলেন, লঞ্চডুবির ঘটনায় কোনো কোনো পরিবারের ১০ জন পর্যন্ত লোক নিখোঁজ হয়েছে। এমনকি আমার খালাতো বোনের তিন মেয়েও লঞ্চে ছিল। এর মধ্যে একজন শিকদার মেডিকেলের ছাত্রী, আরেকজন একটি কলেজের ছাত্রী। অন্যজন গ্রামে পড়াশোনা করে। তাদের নাম স্বর্ণা, হীরা ও লাকি।

এদের মধ্যে শিকদার মেডিকেলের ছাত্রী হীরার লাশ সোমবার উদ্ধার করা হয়েছে। দুজন এখনো নিখোঁজ।
তিনি জানান, দুর্ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
পিএনএস

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পদ্মায় লঞ্চ ডুবিঃ ১২৯ যাত্রীর মৃত্যুর আশঙ্কা

আপডেট টাইম : ০৪:৫৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০১৪