পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিলেটে হামলার ঘটনায় পুলিশের মামলা

বাংলার খবর২৪.কমindex_57234, সিলেট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলি গ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় মনাফ বাহিনীর প্রধান আব্দুল মনাফসহ শতাধিক আসামির নামে মামলা দায়ের করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খায়রুল বাশার বাদী হয়ে শনিবার এসল্ট মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বীরকুলি গ্রামের আব্দুল মনাফের নেতৃত্বে তার বাহিনী থুবরী শিলচান গ্রুপ জলমহাল দখলের প্রস্তুতি চালায়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই শতাধিক পুলিশ নিয়ে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ওই গ্রামে অভিযান চালান। পুলিশি অভিযানের খবর পেয়ে মনাফ বাহিনী পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে পুলিশ ৭৪ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। অপরদিকে মনাফ বাহিনী পাল্টা গুলি ও ইট পাটকেল নিক্ষেপ করে।

এতে গোয়াইনঘাট থানার ওসি রুহুল আমিন, এসআই খায়রুল বাশার, এসআই হাবিবুর রহমান, এসআই মিজানুর রহমান, এসআই জাকির হোসেন, এসআই আব্দুল হাদি, এএসআই রবিউল, এএসআই দুলালসহ ১৯ পুলিশ সদস্য আহত হন।

বর্তমানে তারা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় নারীসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মৃত আতাউর রহমানের ছেলে মনির উদ্দিন (৪০), আব্দুস সালামের ছেলে কামাল উদ্দিন (১৬), নাজমা বেগম (২৮) ও মনির উদ্দিনের স্ত্রী ছালেহা খাতুন (২৬)।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই জানান, বীরকুলি গ্রামের আব্দুল মনাফ দীর্ঘদিন থেকে চাঁদাবাজি, খুন, হত্যা, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক অনৈতিক কর্মকা- চালিয়ে আসছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় তার নামে একাধিক মামলা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিলেটে হামলার ঘটনায় পুলিশের মামলা

আপডেট টাইম : ০২:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০১৪