অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘মাথা ঠাণ্ডা করে দল গোছান’

বাংলার খবর২৪.কমcopy of bogra health minster pic 08-11-14_57221, বগুড়া : ২০১৯ সালের আগে জাতীয় সংসদ নির্বাচন হবে না জানিয়ে খালেদা জিয়াকে মাথা ঠাণ্ডা করে দল গুছানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার দুপুরে বগুড়ার শেরপুরে টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, জনগণ যখন ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় তখন বেগম খালেদা জিয়া জ্বালাও পোড়াও করে ভোট বন্ধ করতে চেয়েছিল। বিএনপি’র জ্বালাও পোড়াও’র মধ্যে ৪০ ভাগ ভোট পড়েছিল। জননেত্রী শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছেন।

তিনি আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে মার্শাল ল জারি হতো।

কলেজের গভর্নিং বডির সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য হাবিবর রহমান, নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।

এর আগে মোহাম্মদ নাসিম নতুন অনার্স ভবনের ফলক উন্মোচন করেন। পরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘মাথা ঠাণ্ডা করে দল গোছান’

আপডেট টাইম : ০২:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০১৪