পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিলেটে শমসের মবিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বাংলার খবর২৪.কমindex_57266, সিলেট : সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখান করে নগরীতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

শনিবার রাত ৮টা ১০ মিনিটে জিন্দাবাজারে এ ঘটনা ঘটে। এসময় মিছিলে ধাওয়া দিয়ে পুলিশ তিনজনকে আটক করেছে।

ডা. শাহরীয়ার হোসেন চৌধুরীকে আহ্বায়ক ও বদরুজ্জামান সেলিমকে যুগ্ম আহ্বায়ক করে শনিবার বিকেলে সিলেট মহানগর বিএনপির ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি প্রত্যাখান করে নগরীর মিরাবাজার থেকে ঝাড়ু মিছিল বের করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের অনুসারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল থেকে কমিটি প্রত্যাখান করে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট ঘুরে পুনরায় মিরাবাজারের উদ্দেশে রওয়ানা হয়। পূর্ব জিন্দাবাজার নেহার মার্কেটের সামনে আসার পর পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে। এসময় তিনজনকে আটক করে। পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা দৌঁড়ে পালিয়ে যান।

সিলেট কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই মোবাশ্বির আলী জানান, মিছিল থেকে বিশৃঙ্খলার চেষ্টাকালে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় তিনজনকে আটক করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিলেটে শমসের মবিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আপডেট টাইম : ১২:২২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০১৪