পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বাহুবলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

বাংলার খবর২৪.কমindex_57447, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া রাবার বাগানের কাছে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। সংঘর্ষে পিকআপের অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরগর উপজেলার মনকুটা গ্রামের নায়েব আলীর ছেলে বিনু মিয়া (৩৪) ও একই গ্রামের আরব আলীর ছেলে ফারুক মিয়া (২২) এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তি (৩৪)।

আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়- সকালে কামাইছড়া এলাকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলগামী সিরামিকদ্রব্য বোঝাই ট্রাকের সঙ্গে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরগামী যাত্রীবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের ৩ যাত্রী নিহত এবং অপর ২ যাত্রী আহত হন।

খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ি ও লছনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

কামাইছড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান ও লছনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নানু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বাহুবলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

আপডেট টাইম : ১১:১৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০১৪