অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বরিশালে দুই মাসে ১৫টি হত্যাকাণ্ড

বাংলার খবর২৪.কমindex_57671, বরিশাল : গত দুই মাসে বরিশালে ১৫টি হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে। এছাড়াও ২৩শিশু নির্যাতনের শিকার হয়েছে। সোমবার দুপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় এ তথ্য জানানো হয়।

সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বরিশাল জেলায় মোট ৫৫৬টি অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে। এরমধ্যে সর্বাধিক মাদকদ্রব্য আইনে মাদক সেবন ও বিক্রির দায়ে ১৫৩টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ৫৩টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।

সভায় মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে নভেম্বর মাসের মধ্যে বরিশাল নগরীতে পাঁচটি, ১০ উপজেলায় ১০টি এবং পাঁচ পৌর এলাকায় পাঁচটিসহ জেলায় মোট ২০টি সচেতনতামূলক আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি টেন্ডারবাজি রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

টেন্ডারবাজি রুখতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভাগীয় কমিশনার দফতরে একটি করে টেন্ডার বক্স রাখার জন্য সংশ্লিষ্ট দফতরকে অনুরোধ করা হয়েছে।

পরিসংখ্যানে বলা হয়েছে, গত মাসে বরিশালে ১৪৫টি মোবাইল কোর্ট বসানো হয়েছে। এতে ৫২৬টি মামলাসহ ৫৪৯ ব্যক্তির কাছ থেকে ১৪ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এ আলোচনা সভায় সভায় উপস্থিত ছিলেন- বরিশাল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোহাম্মাদ ইউনুছ, জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, উপজেলা পুলিশ কমিশনার মো. গোলাম রউফ পিপিএম, সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর রহমান, জেলার সব পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মা. কামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বরিশালে দুই মাসে ১৫টি হত্যাকাণ্ড

আপডেট টাইম : ০৩:০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০১৪