
বাংলার খবর২৪.কম
, নীলফামারী : নীলফামারীর ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিকাশ রায় (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বড়গাছা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
বিকাশ ডুগডুগি বড়গাছা গ্রামের বলিরাম রায়ের পুত্র। জানা যায়, মঙ্গলবার বিকাশ একই এলাকার সঞ্জিবের পানির বৈদ্যুতিক মোটর মেরামত করছিলেন। মেরামতের এক পর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আহত বিকাশকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলার খবর ডেস্ক : 














