অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রেমের অভিনয় করে যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি : গ্রেফতার ৬

বাংলার খবর২৪.কমindex_57743, বগুড়া : প্রেমের অভিনয় করে বগুড়া শহরের কলোনী এলাকায় এক ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপন দাবি করার অভিযোগে দুই নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশ মঙ্গলবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- শহরের চক ফরিদ এলাকার মেহেদী হাসান (১৮), জাবেদ (২৫), সিদ্দিক (২২), সোনাতলা থানার পাকুল্লা গ্রামের গৌড় দাস (৪২), শহরের গন্ডগ্রাম পশ্চিমপাড়ার আঁখি ওরফে জুই (২৬) এবং চকফরিদ এলাকার কহিনুর ওরফে কেয়া (৪২)।

পুলিশ জানায়, আঁখি ওরফে জুই মোবাইল ফোনে গৌড় দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মঙ্গলবার সন্ধ্যায় কৌশলে গৌড় দাসকে বগুড়া শহরের কলোনীতে কহিনুর বেগম ওরফে কেয়ার বাসায় ডেকে আনে। এরপর তাকে আটকে রেখে অপর তিন যুবকের সহযোগিতায় দুই লাখ টাকা মুক্তিপন দাবি করে প্রতারকচক্র।

গৌড় দাসের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি জেলা গোয়েন্দা পুলিশকে জানালে, পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ছয়জনকে আটক করে।

গোয়েন্দা পুলিশের এসআই আরিফ জানান, কহিনুর ওরফে কেয়া কলোনীর চকফরিদ এলাকায় বাসা ভাড়া নিয়ে বেশ কিছুদিন যাবত অনৈতিক কাজ করে আসছিল। আটকে রাখা গৌড় দাসও অনৈতিক কাজের উদ্দেশ্যে ওই বাড়িতে গিয়েছিল। এ কারণে তাকেও গ্রেফতার করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

প্রেমের অভিনয় করে যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি : গ্রেফতার ৬

আপডেট টাইম : ১২:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০১৪