পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তামিম-ইমরুলের রেকর্ড জুটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

বাংলার খবর২৪.কমtamaim and imrul(1)_57748, ঢাকা : দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ড জুটিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে পৌঁছেছে স্বাগতিক বাংলাদেশ। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল (১০৯) ও ইমরুল কায়েসের (১৩০) সেঞ্চুরিতে ২ উইকেটে ৩০৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ২২৪ রান তোলেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ওপেনিংয়ে এটিই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ জুটি। তামিম-ইমরুল সেঞ্চুরি তুলে নিয়ে আউট হয়ে যান । এই দুইটি উইকেট হারানোর পর প্রথম দিনে আর উইকেট হারাতে হয়নি স্বাগতিকদের। প্রথম দিন শেষে মমিনুল হক ৪৬ ও মাহমুদুল্লাহ ৫ রান নিয়ে ক্রিজে আছেন।

টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে এসে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম থেকেই তামিম খেলেছেন তার স্বাভাবিক আক্রমনাত্মক খেলা। বিপরীতে ইমরুল কিছুটা ধীর গতিতে এগিয়েছেন। সময়ের ব্যবধানে দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি।

শেষ পর্যন্ত দলীয় ২২৪ রানের মাথায় ১৭১ বল খেলে ১৪টি চার ও একটি ছক্কার সাহায্যে ১০৯ রান করে আউট হয়েছেন চট্টগ্রামের ছেলে তামিম।

তামিম উইকেটে থাকা অবস্থাতেই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পান ইমরুল কায়েস। শেষ পর্যন্ত দলীয় ২৭২ রানে মাথায় আউট হয়ে যান ইমরুল। আউট হওয়ার আগে ২৫৭ বল খেলে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩০ রানের একটি ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন এই বামহাতি ওপেনার।

দুই সেঞ্চুরিয়ান আউট হওয়ার পর দিনের বাকি সময়টুকু মাহমুদুল্লাহকে সাথে নিয়ে নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন মমিনুল হক।

বৃহস্পতিবার মমিনুল ৪৬ ও মাহমুদুল্লাহ ৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তামিম-ইমরুলের রেকর্ড জুটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

আপডেট টাইম : ০৩:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০১৪