অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কনে পক্ষের পিটুনিতে পুলিশসহ ৮ বরযাত্রী আহত

বাংলার খবর২৪.কম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে মাংস দেয়াকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যসহ ৮ জন বরযাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে কনে পক্ষের লোকজন।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।

আহতদেরকে স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টায় সদর উপজেলার ভিমরুল্লাহ গ্রামের সুমন বিয়ে করার জন্য ৩০-৩৫ জন বরযাত্রী নিয়ে আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া গ্রামের আজিজুর রহমান ওরফে পটলের বাড়িতে যায়।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাওয়ার সময় মাংস দেয়াকে কেন্দ্র করে বরযাত্রী আসলামের সঙ্গে কনে পক্ষের লোকজনের কথা কাটাকাটি হলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

এরপর বিয়ের অনুষ্ঠান শেষ করে সুমন বরযাত্রীদের নিয়ে কনের বাড়ি থেকে বের হলে কনে পক্ষের লোকজন বরযাত্রী চুয়াডাঙ্গা পুলিশ লাইনের পুলিশ সদস্য শাহিন (২৮), সদস্য জাহাঙ্গীর (২৫), আসলাম (২০), হায়দার আলী (২২) ও হান্নানসহ (১৯) আটজনকে পিটিয়ে গুরুতর আহত করে।

এর মধ্যে আসলামের অবস্থা আশংকাজনক।

আলমডাঙ্গা থানার (ওসি) মনিরুদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পুলিশ সদস্য আহত হয়েছে কিনা আমার জানা নেই।

তবে অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কনে পক্ষের পিটুনিতে পুলিশসহ ৮ বরযাত্রী আহত

আপডেট টাইম : ০৬:২৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪