অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

সমাজকল্যাণমন্ত্রীকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি সাংবাদিকদের

বাংলার খবর২৪.কম: 500x350_0af9e0a71a4c3a24439a3693f4e8588f_BFUJ_bg_748860255সাংবাদিকদের সম্পর্কে অশ্লীল ও অরুচিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে ৪৮ ঘণ্টার মধ্যে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

একই সঙ্গে অশালীন বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে। পাশপাশি মন্ত্রীর বিষয়ে কার্যকর দ্রুত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন সাংবাদিকরা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতৃবৃন্দ মন্ত্রীকে অপসারণের দাবি জানান।

গত ৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এই আওয়ামী লীগ নেতা বিভিন্ন কারণে আলোচিত-সমালোচিত হয়ে উঠেছেন।

সর্বশেষ সিলেটের এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এরই জের ধরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আলতাফ মাহমুদ এবং কুদ্দুস আফ্রাদসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, যশোর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নারায়নগঞ্জ এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ অবিলম্বে ক্ষমা প্রার্থনা করে বক্তব্য প্রত্যাহারের জন্য সৈয়দ মহসিন আলী প্রতি আহ্বান জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে সৈয়দ মহসিন আলী ধারাবাহিকভাবে সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের প্রতি উস্কানিমূলক বক্তব্য রেখেই চলেছেন। সৈয়দ মহসিন আলীর উচ্চারিত শব্দাবলী, বক্তব্য এবং তার দেহের ভাষায় যার প্রকাশ ঘটেছে তা তার নিজস্ব শিক্ষা, রুচি, রাজনীতি ও পারিবারিক সংস্কৃতিকেই প্রশ্নবিদ্ধ করে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একজন মন্ত্রীর নিচু স্তরের এই ধরনের মানসিকতা এবং তার প্রকাশ গোটা সরকার ও মন্ত্রিসভার মর্যাদাকেই হেয় করে। এই মানের কোন মন্ত্রী যে কোনভাবেই সরকারের বা মন্ত্রিসভার মর্যাদা বৃদ্ধি করে না তা নিশ্চয়ই সরকারের শীর্ষ মহলও অনুধাবন করবেন। সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের মর্যাদা রক্ষার স্বার্থেই তার ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে সাংবাদিক এই নেতৃবৃন্দ বলেন, বিস্ময়ের বিষয় হচ্ছে সৈয়দ মহসিন আলী তার বক্তব্যের সময় ‘প্রধানমন্ত্রী তাকে এবং অপর একমন্ত্রীকে চালিয়ে যেতে বলেছেন’ এ কথা বলার মধ্য দিয়ে তার এ ধরনের অশালীন আচরণের সঙ্গে প্রধানমন্ত্রীর নামটিও জড়িয়ে ফেলছেন।

এটি আমাদের সবার জন্যই বিব্রতকর। আমরা নিশ্চিত, প্রধানমন্ত্রী ও তার সরকার সাংবাদিকদের কল্যাণে যখন নানা উদ্যোগ নিচ্ছেন এবং তার বাস্তবায়ন করছেন, তখন মন্ত্রিসভার একজন সদস্যের অশালীন মন্তব্য ও অশোভন বক্তব্যের কারণে সেসব শুভ উদ্যোগকে তিনি প্রশ্নবিদ্ধ হতে দেবেন না।

সাংবাদিক নেতৃবৃন্দ সৈয়দ মহসিন আলী যেন সাংবাদিকদের কাছে দ্রুত ক্ষমা প্রার্থনা করে তার বক্তব্য প্রত্যাহার করেন সে ব্যাপারে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

সাংবাদিকদের সংগঠন দু’টির অপর অংশের নেতৃবৃন্দ প্রেসক্লাবের সামনে সমাবেশ করে ৪৮ ঘণ্টার মধ্যে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নেতা রুহুল আমিন গাজী, এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, ধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সহকারী মহাসচিব মোদাব্বের হোসেন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রীকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি সাংবাদিকদের

আপডেট টাইম : ০১:১২:০১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০১৪