পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জাতিসংঘের ভিশনারি অ্যাওয়ার্ড পেলেন শেখ হাসিনা

ওয়াশিংটন: আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপো (জিএসএসডি এক্সপো) এর সমাপনী উৎসবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘জাতিসংঘের সাউথ-সাউথ কো-অপারেশন ভিশনারি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

আমেরিকার স্থানীয় সময় শুক্রবার সকালে শেখ হাসিনার পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন তার ছেলে প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

ডিজিটাল ব্যবস্থায় বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নেয়া এবং শিক্ষার প্রসারে বৈপ্লবিক ধ্যান-ধারণার সমন্বয়ের জন্য শেখ হাসিনাকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়।

এবার মানবতার কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে আরো ছয় ব্যক্তি ও রাষ্ট্রকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাতার, অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস, গ্রুপ চিফ এক্সিকিউটিভ এডেক ইননোভেশন, ল্যাটিন আমেরিকান সাউথ সাউথ কান্ট্রিজ অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে জয় প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান এবং বক্তব্য দেন। এর পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সজীব ওয়াজেদ জয় উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, “সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শেখ হাসিনা প্রশাসনের নেতৃত্বে আজ বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এই অ্যাওয়ার্ড তারই স্বীকৃতি।”

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জাতিসংঘের ভিশনারি অ্যাওয়ার্ড পেলেন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৫:৩৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪