পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

পুলিশের নাক ফাঁটিয়ে আসামির পলায়ন

গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলায় রোববার বিকেলে আসামি গ্রেফতার করতে গেলে আসামিরা পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। এসময় তাদের হামলায় শ্রীপুর থানার সহকারী এএসআই’র নাক ফেঁটে গিয়ে রক্তাক্ত জখম ও তার অন্য দুই সহকর্মী আহত হন।

আহত সহকারী এএসআই মো. শাহজাহানকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সহকারী এএসআই মো. মনির ও কনস্টেবল আবু হানিফ সামাদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শ্রীপুর থানার ওসি মো. মোহসীন উল কাদির জানান, রোববার বিকেলে শ্রীপুরের আজুবীর চালা এলাকায় ওই তিন পুলিশ গ্রেফতারি পরোয়ানা পেয়ে তাদের গ্রেফতার করতে যান। স্থানীয় আফসার উদ্দিন (৬০) ও তার ছেলে সোহেল রানার (৩৪) বিরুদ্ধে দুইটি গ্রেফতারি পরোয়ানা ছিল। রোববার বিকেল চারটার দিকে ওই পরোয়ানা নিয়ে পুলিশ তাদের বাড়িতে গিয়ে সোহেল রানাকে আটক করে। এক পর্যায়ে সোহেল রানা সহকারী এএসআই শাহজাহানের নাকে ঘুষি মারে।

এসময় তার বাড়ির লোকজনও লাঠি-সোটা নিয়ে এসে পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। নাকে ঘুষির ফলে এএসআই শাহজাহানের নাকের পর্দা ফেঁটে রক্ত ঝরতে থাকে। পরে তাকে তার দু’সহকর্মী ও এলাকাবাসির সহায়তায় উদ্ধার করে শ্রীপুর থানায় ও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পর বাড়ির লোকজন সকলেই পালিয়ে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

পুলিশের নাক ফাঁটিয়ে আসামির পলায়ন

আপডেট টাইম : ০৫:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০১৪