পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

১৫ মাস পর কার্যালয়ের সামনে বিএনপি

বাংলার খবর২৪.কম: 500x350_3b484d37397f88b933e41adeda3acd69_MNPদীর্ঘ প্রায় ১৫ মাস পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে দাঁড়াতে পারলেন বিএনপির নেতাকর্মীরা। কেবল দাঁড়াননি, মিছিল-স্লোগানও দিয়েছেন সরকারের বিরুদ্ধে।

রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় সরকারবিরোধী এ মিছিল ও স্লোগান দেন ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির কর্মীরা।

গত বছরের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের পর সরকারের পক্ষ থেকে ঢাকার রাজপথে একমাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপর থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখের সড়কসহ ঢাকার রাজপথে কোথাও সভা-সমাবেশ-মিছিল করতে পারেনি বিএনপি।

এ দীর্ঘ সময় পর রোববার ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির বৈঠককে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখের সড়কে অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান দেন কয়েকশ’ নেতাকর্মী।

এ সময় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও কোনো নেতাকর্মীকে কার্যালয়ে ঢুকতে বা বেরুতে অথবা সামনের সড়কে অবস্থান নিতে বাধা দিতে দেখা যায়নি।

বিকেল ৩টায় শুরু হওয়া এ বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল। উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম, এস এ খালেক, আবুল খায়ের ভূইয়া, নবীউল্লাহ নবীসহ নতুন কমিটির শীর্ষ নেতারা। –

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

১৫ মাস পর কার্যালয়ের সামনে বিএনপি

আপডেট টাইম : ০২:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০১৪