পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গোপালগঞ্জে গণপিটুনীতে ডাকাত নিহত, আহত ১১

গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামে গণপিটুনীতে রহিম সরদার (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আরো ৩ ডাকাত গুরতর আহত হয়। ডাকাতদের ছোঁড়া ককটেল হামলায় আহত হয় নারীসহ ৮ গ্রামবাসী।

মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রহিম সরদার জেলা শহরের নতুন বাজার এলাকার রাসেল সরদারের ছেলে।

আহত তিন ডাকাত হচ্ছে- সাইদ মোল্লা, উলু মোল্লা ও শফিকুল।

এ ছাড়া ডাকাতদের ছোঁড়া ককটেল ও রামদার কোপে ওই গ্রামের মো. বাবু শেখ (৫০), তার স্ত্রী কোহিনুর বেগম (৪৫), ছেলে হায়াত আলী (১৫) ও বজলু শেখের ছেলে গোলাম রসুল (১৫) আহত হন।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান, সোমবার গভীর রাতে শুকতাইল গ্রামের জাফর মাস্টারের বাড়িতে ১২-১৩ জনের একদল সশস্ত্র ডাকাত হামলা চালায়। ডাকাতরা দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করলে এলাকাবাসীর মধ্যে ডাকাতির খবর ছড়িয়ে পড়ে। শত শত গ্রামবাসী পুরো এলাকা ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা করলে জনগণ ৪ ডাকাতকে ধরে গণপিটুনী দেয়। ঘটনাস্থলে ডাকাত রহিম সরদার নিহত ও ৩ ডাকাত আহত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে গণপিটুনীতে ডাকাত নিহত, আহত ১১

আপডেট টাইম : ১১:২৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪