পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চাঁদাবাজি মামলায় অবশেষে গ্রেফতার হলেন যুবলীগ নেতা

লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক আহেদুল ইসলাম অবশেষে গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আহেদুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

অপর দিকে যুবলীগ নেতা আহেদুলসহ ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ।

হাতীবান্ধা থানার উপ পরিদর্শক আনিছুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আহেদুল ইসলামকে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

এদিকে হাতীবান্ধা উপজেলা যুবলীগের সভাপতি হামিদুল ইসলাম জানান, অভিযুক্ত ওই দুই যুবলীগ নেতাকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে স্থানীয় আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ অনুরোধ করেছেন।

উল্লেখ্য, হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আনিছার রহমান চলতি বছর একটি মাটিকাটা প্রকল্পের কাজ পান। সে কাজটি পাওয়ার পর থেকেই ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আহেদুল ইসলাম ইউপি সদস্য আনিছার রহমানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান।

এ অবস্থায় সোমবার বিকেলে দৈখাওয়া বাজারে আনিছার রহমানকে একা পেয়ে তার ওপর হামলা চালায় যুবলীগ নেতা মিজানুর ও আহেদুলসহ তার দলবল। এ সময় তারা ইউপি সদস্য আনিছার রহমানকে বেধড়ক মারধর করে শার্ট ও প্যান্ট ছিঁড়ে ফেলেন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ওই ইউপি সদস্য যুবলীগ দুই নেতার বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগ এনে মামলা করেন।

বিষয়টি জানার পর হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ অভিযুক্ত যুবলীগ নেতাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুয়ায়ী ব্যবস্থা নিতে উপজেলা যুবলীগকে নিদের্শ দেন। পাশাপাশি তাদের গ্রেফতার পূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসানকে অনুরোধ করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চাঁদাবাজি মামলায় অবশেষে গ্রেফতার হলেন যুবলীগ নেতা

আপডেট টাইম : ০১:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪