অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

ঢাকায় সমাবেশ দিয়ে আন্দোলন শুরু বিএনপির

বাংলার খবর২৪.কম,fff 2_47218ঢাকা: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে ১৯ আগস্ট ঢাকায় সমাবেশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

রোববার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ১৯ আগস্ট ঢাকায় সমাবেশ করবে বিএনপি। আর সেই সমাবেশ থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সংলাপের শেষ আল্টিমেটাম দিবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১৬ আগস্ট সারা দেশে মৌন মিছিল পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি।

সূত্র আরো জানায়, আওয়ামী লীগ যদি সেই সংলাপের আহবানে সাড়া না দেয় তাহলে রাজপথে আন্দোলনের বিষয়ে আর কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে।

বিএনপি মনে করেন, যেহেতু এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি। সেহেতু একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রামে কেবল বিএনপি বা ২০ দলীয় জোট নয়, দেশের জনগণও শরিক হবে।

বৈঠকের আরেকটি সূত্র শীর্ষ নিউজকে জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ১লা সেপ্টেম্বর। আর ওই দিন দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি ও ফাতিহা পাঠ করা হবে। শীঘ্রই নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা আদায়ের দাবি, সম্প্রচার নীতিমালা বাতিলসহ ক্ষমতাসীন সরকারের সকল প্রকার বিচার বহির্ভূত হত্যা ও গুমের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ জানাবে বিএনপি। এমনকি কোরবানি ঈদের আগে খালেদা জিয়া একাধিক জেলা সফরে যেতে পারেন বলেও জানানো হয়েছে।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, লে. জে. (অব) মাহবুবুর রহমান, ব্রি. জে. (অব) আ স ম হান্নান শাহ, বেগম সারোওয়ারী রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড.আব্দুল মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

ঢাকায় সমাবেশ দিয়ে আন্দোলন শুরু বিএনপির

আপডেট টাইম : ০৪:২১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০১৪