অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে বাধ্য হবে আ’লীগ’

ঢাকা : ক্ষমতাসীন বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এমএ মাহবুব উদ্দীন খোকন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে ‘বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান পেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব উদ্দীন বলেন, নির্বাচনের বিকল্প কিছু নেই। ক্ষমতাসীন সরকার যদি নির্বাচন দিতে না চায় তবে দেশের জনগণ রাজপথে এর যথাযথ জবাব দিতে প্রস্তুত রয়েছে।

এসময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা অনিয়ম তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সৎ পুলিশ অফিসারদের ব্যবহার না করে দলীয় মনোভাবাপন্নদের ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।

সংগঠনের সভাপতি গিয়াস উদ্দীন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুকোমল বড়য়া প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে বাধ্য হবে আ’লীগ’

আপডেট টাইম : ১০:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪