পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

জনগণই আন্দোলনের কৌশল ঠিক করবে : ফখরুল

images_47255বাংলার খবর২৪.কম: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের কৌশল কি হবে তা নির্ধারণ করবেন জনগণ ।

তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় বিএনপি বিরোধী দল হিসেবে জনগণকে ঐক্যবদ্ধ করে অচলায়তন ভাঙ্গতে সকল প্রচেষ্টা চালিয়ে যাবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে “অগণতান্ত্রিক অবৈধ সরকার কর্তৃক ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পরিপন্থী শীর্ষক” প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, এ আন্দোলন বিএনপি কিংবা বিশ দলের ক্ষমতায় যাওয়ার প্রশ্ন নয়। এখন প্রশ্ন গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবো কি না। এজন্য জনগণকে কৌশল নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা করা কোন বিছিন্ন ঘটনা নয়। বর্তমান সরকার বাংলাদেশকে এক দলীয় শাসন ব্যবস্থা দিকে নিয়ে যাচ্ছে। এর আগেও আওয়ামী লীগ সরকার বাকশাল কায়েম করেছিল। এবার শুধু লেবাসের পরিবর্তন করছে। মিডিয়াকে অনেক আগ থেকেই নিয়ন্ত্রণ করছে তারা। সম্প্রচার নীতিমালা দিয়ে গণমাধ্যমে সংবাদ লেখা ও প্রচারে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ।

বিএনপির এই মুখপাত্র বলেন, ফ্যাসিবাদী সরকার কলা-কৌশল করে বিশ্বের কিছু দেশের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে বাংলাদেশের জনগণের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক ড. মাহফুজ উল্লাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

জনগণই আন্দোলনের কৌশল ঠিক করবে : ফখরুল

আপডেট টাইম : ০৯:০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০১৪