অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের

পিনাক-৬ উদ্ধার অভিযান স্থগিত

ফারুক আহম্মেদ সুজন: পদ্মায় লঞ্চডুবির ঘটনায় পিনাক-৬ শনাক্তকরণ বা উদ্ধার অভিযান কার্যক্রমের স্থগিত ঘোষণা করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক। তবে লাশ উদ্ধার তৎপরতা চলমান থাকবে বলে তিনি জানান।

সোমবার বেলা ১১টায় মাওয়ায় পদ্মা রেস্ট হাউজে এ ব্যাপারে জেলা প্রশাসক সাইফুর হাসান বাদল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক বলেন, ‘ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চটি উদ্ধার অভিযান সম্পর্কে সরকারের সিদ্ধান্ত জানানোর জন্য এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বাস্তবতা, সময় ও আবহাওয়ার কথা বিবেচনা করে এ লঞ্চ শনাক্ত করার কোনো সম্ভাবনা নেই। তাই এ উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হলো।’
তিনি বলেন, ‘এ অঞ্চলের একুশটি জেলার মানুষ নৌপথে যাতায়াত করেন। তাই তাদের কথা বিবেচনা করে রুস্তম নামে উদ্ধারকারী জাহাজটি সব সময়ই একানে রাখার সিদ্ধান্ত হয়েছে।’
জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, এখন পর্যন্ত ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৮ জনের পরিচয় পাওয়া গেছে। শনাক্তকৃত ১৮ জনের মধ্যে ১৭ জনের দাফন ধর্মীয় রীতিমতে সম্পূর্ণ করা হয়েছে। বাকি একজনকে শনাক্ত করা গেলে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর তা না হলে বাদ আসর তাকে দাফন করা হবে। সরকারি হিসাবে এখনো নিখোঁজ রয়েছেন ৬১ জন।
ওই লঞ্চের বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদ্মা রেস্ট হাউসে হাজির হয়ে সাক্ষ্য দিতে অনুরোধ জানানো হয়েছে নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
উল্লেখ্য, গত সোমবার মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়া আসার পথে মাঝনদীতে ডুবে যায় পিনাক-৬ নামে লঞ্চটি। এ পর্যন্ত মোট ৪৬ জনের লাশ উদ্ধার করা হলেও ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান সনাক্ত করা যায়নি আট দিনেও।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

পিনাক-৬ উদ্ধার অভিযান স্থগিত

আপডেট টাইম : ০৯:২৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০১৪