পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজশাহীতে ইলেকট্রিক মিস্ত্রি গুলিবিদ্ধ

রাজশাহী : রাজশাহী নগরীতে আল আমিন (২৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার সকাল ৬টার দিকে নগরীর বোয়ালিয়া থানার দেবীশিংপাড়া এলাকার আরএইচ ছাত্রবাসের সামনে দু’জন ছিনতাইকারী তাকে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন।

গুলিবিদ্ধ আল আমীন মতিহার থানার খোঁজাপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই যুবক বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে অস্ত্রপচার করে তা বের করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

আল আমিনের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সকালে বাইসাইকেলযোগে সস্ত্রীক নওদাপাড়ার উদ্দেশে যাচ্ছিলেন তিনি। এসময় ছিনতাইকারীরা তাদের পথরোধ করে সঙ্গে থাকা মোবাইল ও বাইসাকেল ছিনতাইয়ের চেষ্টা করে। এনিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।

এদিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, এ ঘটনায় এখনো থানায় অভিযোগ আসেনি। তবে তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

এছাড়া জড়িতদের আটক ও অস্ত্র উদ্ধারেরও চেষ্টা করছেন বলে জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজশাহীতে ইলেকট্রিক মিস্ত্রি গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪