অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

শেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলায় ৫০ হাজার টাকা যৌতুক না পেয়ে দ্বিতীয় স্ত্রী জেসমিনকে নির্মমভাবে হত্যা করেছে স্বামী সুজন মিয়া।

শুক্রবার ভোররাতে উপজেলার উত্তর ভলিকার উত্তর খড়িয়া গ্রামের আমজাদের ছেলে সুজন মিয়া স্ত্রীর লাশ নিজ ঘরে ধরনায় ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, মাত্র সাত মাস আগে পার্শ্ববর্তী পশ্চিম ঝিনিয়া গ্রামের আব্দুল জলিলের কন্যা নাবালক জেসমিনকে সুজন দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকেই ৫০ হাজার টাকা যৌতুকের দাবীতে জেসমিনকে নানাভাবে নির্যাতন করে আসছিল সে ও তার পরিবারের সদস্যরা। জেসমিন নির্যাতন সইতে না পেরে বাপের বাড়িতে চলেও যায়। ৪দিন আগে স্থানীয় মেম্বারের সহযোগিতায় আর নির্যাতন করা হবে না বলে সুজন নিজ বাড়িতে নিয়ে আসে।

এর পর শুক্রবার ভোর রাতে জেসমিনকে খুন করে ধরনার সঙ্গে ঝুলিয়ে রেখে বাড়ির সবাই পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

জেসমিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

শ্রীবরদী উপজেলা থানার এসআই মকবুল শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

শেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট টাইম : ১২:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪