অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মাঠে শিবির, শহরে ছাত্রদলের শোডাউন

মিনহাজ উদ্দিন : বেলা ১২টার পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে এ কর্মসূচি করছে জেলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।

কিন্তু শনিবার সকাল নয়টার পরই মাঠে মিছিলসহ আসা শুরু করেছে জোটের অন্যতম শরিক জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের নেতাকর্মীরা। অন্যান্য সময়ের মতো কুমিল্লায়ও মূল মাঠের একটি অংশ জামায়াত-শিবিরের জন্য বরাদ্দ করেছেন আয়োজকরা। মঞ্চের সামনের দিকের বাম পাশে বাঁশ দিয়ে বেষ্টনী করে দেয়া হয়েছে। আর ডান পাশে ছাত্রদলসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের জন্য বরাদ্দ করা হয়েছে।

অন্যদিকে ছাত্রদলের স্থানীয় বিভিন্ন কমিটির নেতাকর্মীরা গায়ে লাল গেঞ্জি পরে শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল করলেও তারা এখনো মাঠে প্রবেশ করেননি।

মঞ্চ থেকে বারবার বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানিয়ে এবং সরকারের নানা সমালোচনা করে স্থানীয় নেতারা কথা বলছেন। অন্যদিকে মূল মঞ্চের বাম দিকে ছোট্ট মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর শিল্পীরা দেশাত্মবোধক ও দলীয় সংঙ্গীত পরিবেশন করছেন।

বেলা ১০টা ২২ মিনিটের দিকে খালেদা জিয়া ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশে রওনা করেছেন। কুমিল্লায় পৌঁছে জেলা সার্কিট হাউজে দুপুরের আহার ও বিশ্রাম শেষে তিনি সমাবেশে অংশ নেবেন বলেও জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মাঠে শিবির, শহরে ছাত্রদলের শোডাউন

আপডেট টাইম : ০৮:২৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪