অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাবি শিক্ষক হত্যায় রিমান্ড শেষে তিনজন কারাগারে

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় রিমান্ডে নেয়া ৪ জনের মধ্যে ৩ জনের দুই দিনের রিমান্ড শেষ হয়েছে।

শনিবার বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের নিলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন তাদের আদালতে নেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক শারমিন আক্তার পুলিশের হাতে গ্রেফতার জিন্নাত আলী, সাগর ও আরিফকে ২ দিন ও র‌্যাবের হাতে আটক এছাড়া র‌্যাবের হাতে আটক ইব্রাহীম খলিল ওরফে টোকাই বাবুকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদকালে জিন্নাত, আরিফ ও সাগর পুলিশকে হত্যাকা- সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

তবে তদন্তের স্বার্থে তা জানাতে রাজি হননি তিনি। এছাড়া ইব্রাহিম খলিল ওরফে টোকাই বাবুকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দুপুরে নগরীর চৌদ্দপাই বিহাস এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম। গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় পরদিন রাতে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাবি শিক্ষক হত্যায় রিমান্ড শেষে তিনজন কারাগারে

আপডেট টাইম : ০৪:২১:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪