পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

স্বাস্থ্য সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান

ঢাকা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জনগণের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

শনিবার মিরপুর শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের আনোয়ারা খান মেমোরিয়াল সম্মেলন কক্ষে শিশু বন্ধু স্বর্ণপদক ও ডা. এম আর খান এ আনোয়ারা ট্রাস্ট স্বর্ণপদক-২০১৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, পৃথিবীর কোন দেশের সরকার জনগণের স্বাস্থ্য সবার ক্ষেত্রে এককভাবে কাজ করতে পারে না। সমাজের বিত্তবানদের সহযোগিতার প্রয়োজন পরে। তাই আমি সমাজের বিত্তবানদের আহবান জানাবো সবাই সরকারকে সহযোগিতা করুন। আমি বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতা চাই।

তিনি আরো বলেন, ‘বিত্তবানদের অনেকেই একের পর এক গার্মেন্টস ও হোটেলসহ নানা স্থাপনা নির্মাণ করে যাচ্ছেন। আমি তাদের বলবো এই সকল শিল্পপ্রতিষ্ঠনের পাশাপাশি বড় হাসপাতাল নির্মাণ করুন এবং সেখানে গরীব রোগীদের কম খরচে সেবাদান করুন।’

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

স্বাস্থ্য সচিব সৈয়দ মনঞ্জরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

স্বাস্থ্য সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান

আপডেট টাইম : ০৪:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪