পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জগলুল আহমেদের দাফন সোমবার

ঢাকা: প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট জগলুল আহমেদ চৌধূরীর দাফন সোমবার সম্পন্ন হবে। এর আগে তার প্রথম জানাজা সোমবার বাদ জোহর বনানী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

জগলুল আহমেদের ছেলে নাবির আহমেদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী শনিবার রাতে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াম গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জগলুল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করেন। নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি।
জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন জগলুল আহমেদ। ১৯৮৮-৮৯ সালে অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ছিলেন তিনি। পেশাগত জীবনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জগলুল আহমেদের দাফন সোমবার

আপডেট টাইম : ১০:৩৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪