পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বিএনপির সঙ্গে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, আহত ১০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আমজাদ হোসেন মোল্লা (৪৫) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধও হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি আড়াইহাজারের বিএনপি নেতা ও যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ছবিসহ কয়েকটি ফেস্টুন আওয়ামী লীগের কর্মীরা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করা হয়। এর জের ধরে আজ স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর ছবি সম্বলিত ফেস্টুন ভাঙচুর করে বিএনপির লোকজন। এ নিয়ে দুপ্তারা বাজার এলাকাতে দুই পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময়ে আমজাদ নামের একজন যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করা হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

পরে উভয় দলের কর্মীরা অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিএনপির সঙ্গে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, আহত ১০

আপডেট টাইম : ১০:৪১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪