পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পিলখানায় বিজিবি সদস্যের মৃত্যু

ঢাকা : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র হেডকোয়াটার পিলখানার প্যারেড গ্রাউন্ডে প্যারেড চলাকালীন ওয়ালিয়ার (৪৫) নামে এক হাবিলদারের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে পিলখানার প্যারেড গ্রাউন্ডে এ ঘটনা ঘটে।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) রহিম উদ্দিন জানান, রোববার সকাল ৯ টা ৪৫ মিনিটের দিকে প্রতিদিনের ন্যায় প্যারেড গ্রাউন্ডে প্যারেডে অংশগ্রহণ করেন ওয়ালিয়ার। কিন্তু প্যারেড চলাকালীন সময়ে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান।

সাথে সাথে তাকে পিলখানা বিজিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিন্তু কেন কিভাবে তিনি মারা গেলেন এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে জানান এসআই।

মৃত ওয়ালিয়ার ১৬ নং ব্যাটালিয়নে খাগড়াছড়ির রামগড়ে কর্তব্যরত ছিলেন। বিশেষ একটি টিমে কাজ করার উদ্দেশ্যে তাকে ঢাকা আনা হয়। বিজিবি ১৬ নং ব্যাটালিয়নে হাবিলদার হিসেবে কাজ করতেন তিনি। তার হাবিলদার নম্বর ৪৮৬৮১।

তিনি আরো জানান, তার গ্রামের বাড়ি ঝিনাইদহের টালিগঞ্জ উপজেলার আরপারা গ্রামে। বাবার নাম মৃত. বহিউদ্দিন মিয়া।

লাশটি বর্তমানে ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পিলখানায় বিজিবি সদস্যের মৃত্যু

আপডেট টাইম : ১২:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪