অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

শ্বাসরোধ করে হত্যা ডেমরায় ব্যবসায়ীর লাশ উদ্ধার ॥ আটক ১

ডেমরা (ঢাকা) প্রতিনিধি ,las 1ডেমরায় মো: কামরুজ্জামান (৩২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১২ টায় প্রভাতী ষ্টীল মিল সংলগ্ন এলাকায় রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয় এবং হত্যার সাথে জড়িত থাকার সন্ধেহে গাড়ীর ড্রাইভার কে আটক করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়,ডেমরা গলাকাটা ব্রীজের পার্শ্বে মনিরের ট্রাকের গ্যারেজের দাড়োয়ান মো: জাহাঙ্গির রাত সাড়ে ১১ টার দিকে প্রভাতি ষ্টীল মিলের পার্শ্বে (ঢাকা মেট্রো-গ-২১-৪৮২৪) নামাম্বারের একটি প্রাইভেট কার রাস্তার উপরে সামনে পিছনে কয়েকবার আসা যাওয়া করতে দেখে তার সন্ধেহ হলে সাথে সাথে সে ডেমরা পুলিশ ফাড়ির ইনচার্জ সামছুদ্দিনকে ফোন করে গাড়ির নাম্বার দিলে পালিয়ে যাওয়ার সময় উক্ত গাড়িটি ডেমরা করিম জুট মিল এলাকা থেকে গাড়ীর ড্রাইভার সহ আটক করে ঘটনাস্থলে নিয়ে আসে। এসময় রাস্তার পাশে পরে থাকা অবস্থায় কামরুলের মৃতদেহ উদ্ধার করা হয়। এবিষয়টি এলাকায় জানা জানি হলে নিহত কামরুজ্জানের বাবা এসে লাশ শনাক্ত করে ডেমরা থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। এ বিষয়ে ওয়ারী জোনের এডিসি মেহেদি হাসান জানান,এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড এবং কামরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কারণ শুধু তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা দ্রুত বেড়িয়ে আসবে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

শ্বাসরোধ করে হত্যা ডেমরায় ব্যবসায়ীর লাশ উদ্ধার ॥ আটক ১

আপডেট টাইম : ০১:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০১৪