পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সংসদে খালেদার সমালোচনায় মুখর আজাদ-হাছান

ঢাকা: ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়’- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সরকারদলীয় দুই সংসদ সদস্য সাবেক সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এবং সাবেক বনমন্ত্রী ড. হাছান মাহমুদ। তারা বলেছেন, খালেদা জিয়ার কর্মকাণ্ডই বরং বলে দেয় তিনি যুদ্ধাপরাধীদের পক্ষে।

রোববার দশম সংসদের চতুর্থ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এসব কথা বলেন।

কুমিল্লায় শনিবার এক জনসভায় খালেদা জিয়া দাবি করেন ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়’ ও ‘গণতন্ত্রে বিশ্বাস করে না’।

খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে প্রথমে আবুল কালাম আজাদ বলেন, “৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। খালেদা জিয়ার স্মরণশক্তি কমে গেছে। তিনি এখন উল্টাপাল্টা কথা বলছেন।”

আবুল কালাম আজাদ আরো বলেন, “খালেদা জিয়া নির্বাচনে অংশ নেননি। ক্ষমতা পেতে তিনি নানা জায়গায় ধরনা দিচ্ছেন। আমেরিকার উপমন্ত্রীও না, একজন অ্যাসিস্টেন্ট মিনিস্টারের কাছে ধরনা দিচ্ছেন। ভারতের নির্বাচনের পর তিনি সেখানেও ধরনা দিয়েছেন। এখন পাকিস্তানের কাছে ধরনা দিচ্ছেন। পৃথিবীতে সবাই জানেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি।”

খালেদাকে উদ্দেশ করে আবুল কালাম আজাদ বলেন, “আপনি সঠিক ইতিহাস জানেন না। নতুন প্রজন্মের কাছেও ইতিহাস তুলে ধরতে চান না। আপনার এ চেষ্টা সফল হবে না।”

খালেদা প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, “যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করেন। বড় বড় কথা বহু বলেছেন। আপনি সাবেক প্রধানমন্ত্রী, নিজের মর্যাদা রক্ষা করার জন্য এসব কথা থেকে বিরত থাকুন।”

একই প্রসঙ্গে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “খালেদা তার বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগ কোনো মুক্তিযুদ্ধের দল নয়। খালেদা জিয়া তার স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে পাকিস্তানিদের আতিথেয়তায় পুরো নয় মাস ছিলেন। তাতেই বোঝা যায় তিনি কোন পক্ষের।”

হাছান মাহমুদ বলেন, “যুদ্ধাপরাধীদের গাড়িতে তিনি (খালেদা)লাল-সবুজের পতাকা লাগিয়ে দিয়েছেন। তিনি রাজাকারদের মুক্তিযুদ্ধের দল মনে করেন। তিনি যখন যুদ্ধাপরাধীদের সঙ্গে জোট গঠন করেন, তখন বোঝা যায়, তার আনুগত্য আসলে কোথায়।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সংসদে খালেদার সমালোচনায় মুখর আজাদ-হাছান

আপডেট টাইম : ০৩:১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪