অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

টাইগারদের যত ‘বাংলাওয়াশ’

ঢাকা: ফের ‘বাংলাওয়াশ’। অবশেষে জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’ করেই ছাড়লো টাইগাররা। তিন ম্যাচের টেস্ট সিরিজটি ৩-০ ব্যাবধানে জিতে প্রাথমিক কাজটা আগেই করে রেখেছিলো বাংলাদেশ। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও সে ধারা বজায় রেখে জিম্বাবুয়েকে দ্বিতীয়বারের মতো ‘বাংলাওয়াশের’ স্বাদ দিলো লাল-সবুদের দল।

প্রতিপক্ষকে এর আগে অনেকবারই দেশের মাটিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে ২০১০ ও ২০১৩ সালে শক্তিশালী নিউজিল্যান্ডকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করার পরই বাংলাদেশ ক্রিকেটে ‘বাংলাওয়াশ’ শব্দটি জুড়ে যায়। এবার সাফল্যগাধা ‘বাংলাওয়াশ’ শব্দটি টিকিয়ে রাখতেই কিনা জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ছাড়লো টাইগাররা।

এর আগে ২০০৬-০৭ মৌসুমেও একবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। সেবারও ওয়ানডে সিরিজটি ছিলো পাঁচ ম্যাচের। তবে এবারের আনন্দটা অবশ্যই বেশি। কারণ এবার ওয়ানডের আগে তিন ম্যাচের টেস্ট সিরিজেও জিম্বাবুয়ানদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

বাংলাদেশ দল দেশের মাটিতে প্রতিপক্ষকে প্রথমবার ‘বাংলাওয়াশ’ করে ২০০৫-০৬ মৌসুমে। সেবার কেনিয়াকে নিজেদের মাঠে ৪-০ তে হারায় বাংলাদেশ। ২০০৬-০৭ মৌসুমে জিম্বাবুয়েকে ৫-০ তে হারানোর পর সেবারই স্কটল্যান্ডকে দেশের মাটিতে ২-০ তে হারায় টাইগাররা।

এরপর ২০০৭-০৮ মৌসুমে আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ৩-০ তে জয় পায় বাংলাদেশ। এরপর ‘বাংলাওয়াশের’ মঞ্চটা তৈরি করতে কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে টাইগারদের। তবে দেরি করে হলেও মঞ্চায়নটা ছিলো বেশ আনন্দদায়ক।

২০১১ সালে শক্তিশালী নিউজিল্যান্ডকে ডেকে এনে ‘বাংলাওয়াশের’ স্বাদ দেয় টাইগাররা। মুলত তখন থেকেই বাংলাদেশ ক্রিকেটে ‘বাংলাওয়াশ’ শব্দটি জুড়ে যায়। এরপর ২০১৩ সালেও দেশের মাটিতে নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করে ছাড়ে বাংলাদেশ দল।

‘বাংলাওয়াশ’ শব্দটি টিকিয়ে রাখতেই যেন জিম্বাবুয়েকে আবারো এই স্বাদ দিলো বাংলাদেশ ক্রিকেট দল। –

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার

টাইগারদের যত ‘বাংলাওয়াশ’

আপডেট টাইম : ০৭:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪