অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দৈনিক বর্তমানও বন্ধ হয়ে গেলো

ঢাকা : এবার দৈনিক বর্তমানও বন্ধ হয়ে গেলো। কোন আগাম নোটিশ ছাড়াই সোমবার থেকে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য দৈনিক বর্তমান বন্ধ ঘোষণা করেছে।
জানা গেছে, পত্রিকাটি রোববারও যথারীতি প্রকাশিত হয়েছে। রাজধানীর সানমুন টাওয়ারে সোমবার সকালে অফিসে প্রবেশ করতে গিয়ে সংবাদকর্মীরা দেখতে পান পত্রিকা বন্ধের নোটিশ টানানো। লিফটের দরজার পাশে স্বাক্ষরবিহীন একটি কাগজে হাতে লেখা দৈনিক বর্তমান পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল। আদেশক্রমে কর্তৃপক্ষ। ১৭ তলায় পত্রিকার অফিস ছিলো তালাবদ্ধ।
পত্রিকাটির একজন সংবাদকর্মী জানান, আগাম কিছু না জানিয়ে রাতের আঁধারে মালিকপক্ষ পত্রিকা বন্ধ করে আমাদের সাথে প্রতারনা করেছেন। তিন মাসের বেতন বকেয়া আছে। তিনি জানান, পত্রিকার ডেপুটি এডিটর দুলাল আহমদ চৌধুরী রোববার সন্ধ্যায় অফিস ত্যাগ করার আগে শারীরিক অসুস্থতার কথা বলে সকলের কাছ থেকে বিদায় নিয়ে রাতেই মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এরপর সোমবার সকালে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেখে সবাই হতাশ হন।
উল্লেখ্য. দৈনিক বর্তমানে মালিক মিজানুর রহমান বর্তমানে দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন। মালিক জেলে থাকায় আর্থিক সঙ্কটের কারনে পত্রিকাটি বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। এর আগে শনিবার দৈনিক অর্থনীতি প্রতিদিন বন্ধ ঘোষণা করা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দৈনিক বর্তমানও বন্ধ হয়ে গেলো

আপডেট টাইম : ০৩:৫৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪