অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নিখোঁজের ৩দিন পর পদ্মায় ভাসমান লাশ উদ্ধার

মাদারীপুর : নিখোঁজের ৩দিন পর শরিয়তপুরের জাজিরা এলাকা থেকে পদ্মায় ভাসমান অবস্থায় আনসার প্লাটুন কমান্ডার লুৎফর রহমান মালের (৪০) মৃতদেহ উদ্ধার করেছে নিহতের স্বজনরা। পদ্মার মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ডুবে যাওয়া স্পিডবোটের যাত্রী ছিলেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় মৃতদেহটি নিহতের স্বজনরা উদ্ধার করে।

নিহতের ভাতিজা জানান, রোববার সকালে চাচা লুৎফর রহমান স্পিডবোটে চড়ে পদ্মা পাড়ি দিয়ে ঢাকা রওয়ানা করেন। সে সময় ঘনকুয়াশার কারণে পদ্মার মধ্যে দু’টি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়।

তখন থেকেই লুৎফর রহমান নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছিল। কিন্তু পুলিশরা তাদের অভিযোগ আমলে নেয়নি।

এরপর থেকে নিহতের স্বজনরা পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। মঙ্গলবার সন্ধ্যায় শরিয়তপুরের জাজিরা এলাকা থেকে পদ্মায় ভাসমান অবস্থায় লুৎফর রহমান মালের লাশ উদ্ধার করে তার স্বজনরা।

নিহত লুৎফর রহমান আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) হিসেবে রাজধানীর পল্টন এলাকায় চাকরি করেন।

তিনি মাদারীপুর সদর থানার হাওলা ছিলারচর গ্রামের মৃত আবদুল রত্তন মালের ছেলে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, ঘটনার দিন স্থানীয়দের মধ্যে ডুবে যাওয়া সকল যাত্রী তীরে উঠতে সক্ষম হয়েছে। তাই নদীতে কোনোপ্রকার তল্লাশি চালানো হয়নি।

মঙ্গলবার সন্ধ্যায় নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে তার গ্রামে বাড়ি মাদারীপুর সদর থানার হাওলা ছিলারচর গ্রামে নিয়ে গেছে।

উল্লেখ্য, ঘনকুয়াশায় কারণে রোবারর সকাল ৮টার সময় মাঝ পদ্মায় শিবচরের মাগুরখন্ড এলাকার সরু চ্যানেলে ২টি মাওয়াগামী স্পিডবোটের সঙ্গে কাওড়াকান্দিগামী একটি স্পিডবোটের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ২টি স্পিডবোট ডুবে যায়।

এসময় স্থানীয়রা ও ড্রেজারের লোকজন ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করে। ২টি স্পিডবোট দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নিখোঁজের ৩দিন পর পদ্মায় ভাসমান লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪